রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

আরও ৯০ দিন

গণমাধ্যমকর্মী বিলের প্রতিবেদন জমার মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদে উত্থাপিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) বিল-২০২২’ পরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় সময় নিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার নির্ধারিত সময়ে বিলটির প্রতিবেদন দিতে না পারায় সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু সময় চাইলে তা ভোটে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে প্রস্তাবটি সংসদ অনুমোদন দেয়।

গত ২৮ মার্চ আলোচিত এই বিল সংসদে তুলেছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এ সময়ের মধ্যে প্রতিবেদন দিতে না পারায় গত ৬ জুন ৬০ দিন বাড়তি সময় নেয় সংসদীয় কমিটি। আগস্টে দ্বিতীয় দফায় ৬০ দিন সময় বাড়ানো হয়। এবার বিলটি সংসদে ওঠার পর সংসদীয় কমিটি এ নিয়ে এখনো কোনো বৈঠক করেনি।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102