শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ এর সৌজন্যে

মেলান্দহে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) প্রতিষ্ঠাতা মহাসচিব ডিজেইনার কে জি এম সবুজের দিক নির্দেশনায় মেলান্দহ উপজেলা শাখার পক্ষ হতে শুক্রবার (৬ জানুয়ারি) মেলান্দহের বকুলতলায় কনজিউমার রাইটস বাংলাদেশ এর উপজেলা কার্যালয়ে ১০১ জন হত-দরিদ্রদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

কনজিউমার রাইটস বাংলাদেশ এর মেলান্দহ উপজেলা শাখার সভাপতি ও বার্তা২৪ টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রধান সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদিন আকন্দের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন – কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) মহাসচিব এর বিশেষ প্রতিনিধি ও বার্তা ২৪ টিভি চ্যানেল এবং দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এস এম ফিরোজ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জামালপুর জেলা শাখার সিআরবি সভাপতি সফিকুল ইসলাম আজাদ খান, সিআরবি জেলা শাখার সাধারন সম্পাদক খোরশেদ আলম, অভিযোগ বার্তা স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট সমাজ সেবক মেহেরুল ইসলাম , সিআরবি জামালপুর জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম হৃদয় সহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্ব ছিলেন সিআরবি মেলান্দহ উপজেলা শাখার নব-নির্বাচিত সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ ।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সিআরবি মেলান্দহ উপজেলা শাখার সহ-সভাপতি হাসানুজ্জামান পিন্টু, খোরশেদ আলম , মোঃ মামুন ও সিআরবি মেলান্দহ উপজেলা শাখার মহিলা সদস্য শিফা-সহ অন্যান্য সূধী ব্যক্তিবর্গ। শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান শেষে মেলান্দহ উপজেলা শাখার দ্বিবার্ষিক সভায় পুর্নাঙ্গ কমিটির সিদ্ধান্ত নেওয়ার জন্য মত বিনিময় করা হয়।

কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম ফিরোজ আহাম্মদ তার বক্তব্যে বলেন, হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরনী কার্যক্রমের এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে গর্বিত ও এধরনের মহতী কাজে সমাজের সকল উচ্চ বিত্তদের এগিয়ে আসা উচিৎ। আমাদের মহাসচিব মহোদয় এর পক্ষ থেকে এই শীত বস্র বিতরণ কাজ অব্যহত থাকবে। ভোক্তা অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সকলকে আরও জোরালো ভূমিকা পালনেরজন্য মতামত প্রকাশ করে তিনি আরও বলেন এই শীতে যারা শীত বস্ত্র বিতরনী কার্যক্রমে সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন বিশেষ করে দৈনিক অভিযোগ বার্তার প্রধান উপদেষ্টা ইকবাল আহাম্মেদ লিটন ও মোঃ নিজাম উদ্দিন, কনজিউমার রাইটস বাংলাদেশ এর মেলান্দহ উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদিন আকন্দের ভুয়সী প্রশংসা করে বলেন,গরীব অসহায় মানুষের জন্য সত্যি অসাধারণ একটি ভালো কাজ করেছেন তারা।

উক্ত কম্বল বিতরনী অনুষ্ঠানে অভিযোগ বার্তার সকল উপদেষ্টাদের কনজিউমার রাইটস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ডিজাইনার কে জি এম সবুজের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ও সেই সাথে মেলান্দহ উপজেলা শাখার সকল সদস্যদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102