মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নৌবাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৬৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বুধবার (৩০ জুন ) নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সেনাবাহিনী প্রধান নৌ সদর দফতরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে নৌবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনী প্রধান গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন।বুধবার (৩০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) -এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ জুন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102