বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

১৫ বার ভোটাভুটির পর

অবশেষে মার্কিন হাউস স্পিকার নির্বাচিত হলেন ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

চারদিনে ১৫ বার ভোটাভুটির পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষধের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাকার্থি। ফলে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের দল।

শুক্রবার দেয়া ৪২৮টি ভোটের মধ্যে ২১৬টি ম্যাকার্থির পক্ষে পড়ে। ডেমোক্র্যাটদের হেকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট।

এরআগে তিনদিনে ১১ বার ভোটাভুটি পরও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষধের স্পিকার নির্বাচিত হতে পারেননি কেউ। ১৮৬০-এর পর থেকে এমন ঘটনা আর ঘটেনি। ১১ বার ভোটাভুটি পরও হাউসের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্পিকার হতে পারলেন না, এই নজির আর নেই। প্রতিটি ভোটেই রিপাবলিকান পার্টির ২০ জন সদস্য ম্যাকার্থির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ফলে তিনি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় গরিষ্ঠতা পাচ্ছিলেন না।

গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আশা করা হয়েছিল, তারা এদিন জয়োৎসব পালন করবে কিন্তু দিনের শেষে দেখা গেল, দলে বিদ্রোহ হয়েছে। যে ম্যাকার্থির স্পিকার হওয়ার কথা ছিল, তিনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন, তবে অন্য কারণে।

এবার হাউসে রিপাবলিকানদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নেই। তারা মাত্র কয়েকটি আসন বেশি জিতে ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে। এই অবস্থায় দলের মধ্যে মধ্যপন্থি ও দক্ষিণপন্থিদের লড়াই একেবারে সামনে এসে পড়েছে। বেশ কিছুদিন ধরে এই লড়াই চলছিল। স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে তা তীব্র হয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থতার তিন দিন পর তিনি ডানপন্থী ভিন্নমতের সাথে আলোচনা করছিলেন। সেখানে বিক্ষুব্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার কথা বলেছেন ম্যাকার্থি । আরো কিছু সুযোগ-সুবিধা দেয়ার কথা জানিয়েছেন। ফলে যারা ম্যাকার্থির বিপক্ষে ছিল তাদের বেশিরভাগই মত পরিবর্তন করেছেন এবং তাকে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার ম্যাকার্থি, প্রবীণ কংগ্রেসওম্যান ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হন, যিনি গত মাসে ডেমোক্র্যাটিক হাউসের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। নিউইয়র্কের ডেমোক্র্যাট জেফ্রিস নতুন কংগ্রেসে হাউসের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে ম্যাকার্থি এর আগে ডেমোক্র্যাটিক এজেন্ডাকে বিপর্যস্ত করতে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের উপর তদারকি জোরদার করতে তার নতুন ভূমিকা ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্পিকার নির্বাচিত হয়েই তিনি বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে কংগ্রেসনাল তদন্ত শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102