রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিপিজেএ সভাপতি ইন্দ্রজিৎ, সম্পাদক বোরহান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ইন্দ্রজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে কাজী বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন বাদল। শুক্রবার (৬ জানুয়ারী) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির নিজ কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।  এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসিম সিকদার ও জহির উদ্দিন আহাম্মেদ সাইমন।

বিপিজেএ-র চলতি মেয়াদের প্রচার ও প্রকশনা সম্পাদক মোবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক বাবুল তালুকদার, কোষাধ্যক্ষ পদে আব্দুল আজিজ ফারুকী, সাংগঠনিক সম্পাদক পদে মোবারক হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ আল মমীন, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আল আমিন লিয়ন, মো. মহুবার রহমান, মশিউর রহমান সুমন, এস এ মাসুদ। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102