সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিপিএলের নবম আসর

ম্যাচে শুরুতেই বড় জয় রংপুরের

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৩০৫ এই পর্যন্ত দেখেছেন

বিপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচ রাঙিয়ে মাঠ ছাড়ল নুরুল হাসান সোহানের দল।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর সংগ্রহ করে ৫ উইকেটে ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারিয়ে কুমিল্লা সংগ্রহ করে ১৪২ রান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া সৈকত আলি ১৬, মোসাদ্দেক হোসেন ১৫ এবং জাকির আলি অনিক করেন রান।

রংপুরের হয়ে হাসান মাহমুদ ৩ উইকেট সংগ্রহ করেন। এছাড়া ২ উইকেট করে সংগ্রহ করেন সিকান্দার রাজা এবং রবিউল হক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার রনি তালুকদারের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। ৩১ বলে ৬৭ রান করে রনি ফেরার পর শোয়েব মালিক এবং নাইম শেখ বড় সংগ্রহের দিকে নিয়ে যায় রংপুরকে। তবে নাইম ২৯ এবং মালিক ৩৩ রান করে ফিরলে শেষ দিকে সোহানের ১৯ রানে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় রংপুর। কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান, খুশদীল শাহ, ফজল হক ফারুকী এবং মোসাদ্দেক হোসেন নেন ১ টি করে উইকেট।

নিউজ / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102