সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সময় পরিবর্তন

অপেশাদারিত্বের দায় কাঁধে নিয়ে বিসিবি বলছে ‘মিস কমিউনিকেশন’

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

অনার্স তৃতীয় বর্ষের ছাত্র শিমুল প্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার খেলা দেখতে হাজির হয়েছেন আরিচা থেকে। বিপিএলের প্রথম ম্যাচ দুপুর আড়াইটাই শুরু জেনেই সেভাবেই বাসা থেকে বেরিয়েছেন। কিন্তু মাঝপথে জানতে পারেন খেলা শুরু দুপুর ২টায়!

দর্শকদের তেমন চাপ নেই। ভাগ্যক্রেমে ঠিকঠাক পৌঁছে ঢুকে গিয়েছেন মিরপুরের গ্যালারিতে। শিমুল ভাগ্যবান হলেও বিপিএলে সিলেট ও চট্টগ্রামের মধ্যকার প্রথম ম্যাচে খেলা দেখতে এসে অনেকেরই চোখ কপালে উঠে যায়। কারণ, বিপিএল আয়োজকরা হুট করেই খেলা শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে নিয়ে আসে। তাতে শুধুমাত্র দর্শকরাই বিস্মিত হননি, গণমাধ্যমকর্মীরাও অবাক হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে খেলা শুরুর দুই ঘণ্টা আগে বিসিবি গণমাধ্যমে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন করার কথা জানায়। কিন্তু জানা গেছে, খেলা এগিয়ে আনার সিদ্ধান্ত গত ২৬ ডিসেম্বরই চূড়ান্ত হয়েছিল এবং পরবর্তীতে ব্রডকাস্টার, স্কোরার, ম্যাচ অফিসিয়াল, দলগুলোকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু বিসিবি কেবল গণমাধ্যমেই ম্যাচ এগিয়ে আনার সিদ্ধান্ত জানায়নি!

গণমাধ্যমে প্রকাশিত ভুল সময় অনুযায়ী শুধু মাঠেই নয় টিভির সামনে হাজির হয়েছেন দর্শকরা। তাতে খেলার প্রথম ত্রিশ মিনিট মিস করেছেন অনেক দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ মেন্যু নামের এক ভক্ত লিখেছেন,‘খেলা না আড়াইটায় শুরু হওয়ার কথা?’ প্রায় এক রকম প্রতিক্রিয়া ছিল সুমাইয়ার,‘খেলা আড়াইটার জায়গায় দুইটায় কেন? ত্রিশ মিনিট তো মিস।’

এমন উদ্ভট, অপেশাদারিত্ব ও গণ্ডগোলের দায় বিসিবি নিজ কাঁধেই নিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমে বলেছেন, ‘অবশ্যই এটা মিস কমিউনিকেশন আমাদের। আপনাদের যে প্রেস রিলিজটা দেয়া হয়েছিল সেটাতে যে ফিক্সচার দেওয়া হয়েছিল সেটাতে আড়াইটায় ছিল। পরবর্তীতে ওয়েদার কন্ডিশন বিবেচনা করে আমাদের টেকনিক্যাল কমিটির সাজেশন এবং দলগুলোর সঙ্গে কথা বলে শুক্রবার দুপুর ২টায় এবং বাকি দিন দেড়টা করা হয়েছে। খেলাটা এগিয়েছে সেটা অবশ্যই প্রেস রিলিজ দিয়ে জানানো উচিত ছিল। কারণ, আপনাদের মাধ্যমেই দর্শকরা জানেন।

তিনি জানিয়েছেন, ২৬ ডিসেম্বর এই সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তা প্রেস রিলিজে না জানালেও ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিসিবির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে তেমন কিছুই পাওয়া যায়নি। এ তথ্য বিভ্রাটেও যে বিসিবি ধোঁয়াশার সৃষ্টি করছে তা বোঝা গেছে স্পষ্ট।

তবে সামনে যে খেলার সময় আরও এগিয়ে আসতে পারে সেই ধারণা দিয়ে রেখেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী, ‘শিশিরের কারণে হয়তো আমরা সামনে কিছু ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনতে পারি। সেটাও আমরা জানিয়ে দেবো। যে ঠাণ্ডা পরেছে সেই ঠাণ্ডায় গ্যালারিতে ওপেন স্পেসে এতোটা সময় থাকা কঠিন। তাই দর্শকদের কথাও চিন্তা করতে হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102