শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সিনিয়র সচিব হলেন লোকমান হোসেন মিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪৬৫ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

বুধবার (৩০ জুন) তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৪ এপ্রিল তাকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হওয়ার আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102