বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

হাইকোটের্র নির্দেশ

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বাতিল করতে পারবে না জামুকা

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের পরও আর বাতিল করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্ট এই রায়ে উল্লেখ করেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে সাব কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে তাদের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেয়ার কোন এখতিয়ার জামুকার নেই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ ধারায় অর্পিত ক্ষমতা বলে গেজেট বাতিলের কোন অধিকার জামুকার নেই। সে কারণেই ২০১৬ সালের ৭ এপ্রিল সিদ্ধান্তটি বাতিল করা হলো। ‌‌

২০০৩ সালে সরকার গঠিত একটি ৭ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি ৪৭২ জন মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়ন করেন। উক্ত কমিটির সুপারিশের আলোকে পরবর্তীতে ২০০৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারী ২২ জন নৌ-কমান্ডোকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে। মন্ত্রণালয় এই ২২ জন নৌ-কমান্ডোকে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান করে আসছে।

কিন্তু কিছু অতি উৎসাহী ব্যক্তির স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের কারণে ঐ নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধাদেরকে আবারো যাচাই-বাছাই এর আওতায় আনা হয় এবং তার প্রেক্ষিতে ২২ জন রিট আবেদনকারীসহ ২৪ জন নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধার জন্য ২০১৬ সালের ৭ এপ্রিল (৩৫ তম সভায়) জামুকা একটি সিদ্ধান্ত গ্রহণ করে।

মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫ তম সভার ৭ এপ্রিল ২০১৬ সংশ্লিষ্ট ওই সিদ্ধান্তটি বাতিল করে রায় দেন হাইকোর্ট।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102