মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল আরও এক মাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সাধারণ ছুটি আরেক মাস বাড়ানো হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত ছুটি থাকবে প্রাথমিক থেকে উচ্চই শিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সারা দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ও কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। গত বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ছুটি চলছে।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে। এ কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলো সাধারণ ছুটি থাকবে। একই কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়। তিনি বলেন, ছুটিকালীন শিক্ষার্থীরা নিরাপদে বাসায় থাকবে ও লেখাপড়া করবে। অভিভাবকরা ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবেন।শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব প্রতিষ্ঠানের ছুটির কথা উল্লেখ করা হয়নি। তবে ইতিপূর্বে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, সব শিক্ষক ছাত্রছাত্রী ও জনবলকে টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সরকারি এ ঘোষণা এখন পর্যন্ত বহাল আছে। তাই ছুটি বাড়ানোর নতুন সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে মনে করেন উল্লিখিত কর্মকর্তা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102