শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

নানা কর্মসূচির মধ্যদিয়ে

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনাসভার মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ৮টায় ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করে ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ এ সময় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু এবং ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ উপস্থিত ছিলেন। একই সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রতিনিধিদল।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হয়। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো এনামুর রহমান বলেন, আমি ছাত্রলীগকে তাদের কর্মের জন্য ভালোবাসি। যখন কৃষকের ধান কাটার লোক থাকে না, তখন ছাত্রলীগ তাদের ধান কেটে দেয়। দুর্যোগ দুর্বিপাকে ছাত্রলীগ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য দেন।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’— এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে ছাত্রলীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।

এছাড়াও সমগ্র দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

উল্লেখ্য, কোটালীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, লক্ষ্মীপুরে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন, জবিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রাঙ্গামাটিতে আলোচনা সভা, মাগুরায় শিক্ষা উপকরণ, খাবার ও কম্বল বিতরণ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102