বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আইন পেশা এখন ব্যবসা হয়ে গেছে: প্রধান বিচারপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন পেশা একটি সেবামূলক পেশা। অসহায়, অসচ্ছলদের জন্য একজন আইনজীবীকে শতকরা ১০টি মামলা ফ্রি করে দেওয়া উচিত।তিনি বলেন, আইনজীবীরা এক সময় টাকাও চাইতেন না। গাউনের পেছনে পকেট থাকত। সেখানে ফি দিত। পকেটে কি দিল তা আইনজীবী দেখতেন না। কিন্তু এখন আইন পেশা ব্যবসা হয়ে গেছে। মঙ্গলবার একটি মামলার ভার্চুয়াল শুনানিতে আপিল বিভাগের আইনজীবীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।ওই সময় সংশ্লিষ্ট মামলার আইনজীবী যুক্ত ছিলেন না। পরে আদালতে যুক্ত হয়ে তিনি সময় প্রার্থনা করেন। এ সময় আদালত বলেন, অ্যাডভোকেট অন রেকর্ড হবেন আর শুনানির সময় উপস্থিত থাকবেন না, তা কেমনে হয়। এটি কি ছেলেখেলা পেয়েছেন। কেউ না থাকলে স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী) আইনজীবী নিয়োগ দিয়ে মামলা শেষ করে দেব। তবে এসব মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় ডিফেন্স আইনজীবীদের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ বাড়ানো উচিত বলে মন্তব্য করেন আদালত। এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, দেশের বাইরে তো নতুন করে আইনজীবীদের রিনিউ (লাইসেন্স নবায়ন) করতে হয়। সেখানে তখন ব্যাখ্যা দিতে হয় কয়টা মামলা প্রো বোনো (জনস্বার্থে) করেছেন। তা না হলে লাইসেন্স রিনিউ করতে দেয় না। তখন যুক্ত থাকা জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, আমাদের এখানে এটা হলে তো ভালোই হয়। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা করা যায়। তিনি বলেন, রাষ্ট্র নিযুক্ত (যারা আইনজীবী রাখতে পারে না, তাদের জন্য নিয়োগ দেওয়া হয়) আইনজীবীদের সম্মানী বাড়ানো উচিত। এ সময় অন্য আইনজীবীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102