বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শীতের সকালে স্কুলে পরীমনি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

কুয়াশার চাদর মাড়িয়ে শীতের তীব্রতাকে হার মানিয়ে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

সেখান থেকে ফিরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্কুলের মুহূর্তের একটি ভিডিও আপলোড করেছেন।

জানা গেছে, আগামী ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। শিশুতোষ সিনেমাটির প্রযোজনার জন্য পরীর এ আয়োজন।

স্কুলের শিশুদের পরী জানিয়েছেন, তোমাদের (ছাত্রছাত্রী) জন্য এ সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।

পরীকে পেয়ে ছাত্রছাত্রীরা বেশ উচ্ছ্বসিত ছিল। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। সিনেমা টিমের পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়।

স্কুল থেকে ফিরে ফেসবুকে সবাইকে শুভ সকাল জানিয়ে লেখেন— আমাদের #অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবন এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি। শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন, রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102