বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে

অবৈধ ইটভাটার মালিককে অর্থদণ্ড প্রদান

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের এবং জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে পঞ্চগড়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী এর নেতৃত্বে মঙ্গলবার (৩ জানুয়ারি) পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা এলাকার ১ টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

জেলা পুলিশ, পঞ্চগড় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পঞ্চগড় এর একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102