শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিলেট-৩ উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত প্রচারণা বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৭৩ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রচারণা ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এ ব্যাপারে পরিপত্র জারি করা হয়েছে। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, পরিপত্র অনুযায়ী আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েত করে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না। ৮ জুলাই থেকে প্রচারণা করা যাবে কি যাবে না- সেটিও নির্বাচন কমিশন জানাবে। কঠোর লকডাউনকালীন নিয়ম ভঙ্গ করলে প্রার্থী বা তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সিলেট-৩ আসনের ভোটযুদ্ধে অংশ নিয়েছেন ৪ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া।উল্লেখ্য, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের এমপি আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর ১৫ মার্চ এটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102