রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শবযাত্রায় রাস্তায় লাখো মানুষের ভীড়

ভক্ত-সমর্থকরা শেষবারের মতো বিদায় জানাচ্ছেন ফুটবল রাজাকে

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

ব্রাজিলের কিংবদন্তি পেলের অন্তিমযাত্রা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার পর শুরু হয়। কিন্তু রাস্তার দুইপাশে লাখো মানুষের ভীড়ের মধ্য দিয়ে শম্ভুক গতিতে চলছে তার শবযাত্রা। ভক্ত-সমর্থকরা শেষবারের মতো বিদায় জানাচ্ছেন তাদের ফুটবল রাজাকে। সে কারণে দুই ঘণ্টার অধিক সময় ধরে ধীরে ধীরে এগোচ্ছে শবযাত্রা।

সান্তোসের স্টেডিয়াম ভিলে বেলমিরো থেকে ফায়ার ইঞ্জিনের ওপরে করে পেলের কফিন নিয়ে যাওয়া হচ্ছে। ফায়ার ইঞ্জিনের ওপরে করে কফিন নেওয়া ব্রাজিলের একটি ঐতিহ্য। এর আগে ১৯৮৩ সালে মারা যাওয়া পেলের সতীর্থ গারিঞ্জার কফিনও ফায়ার ইঞ্জিনে করে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল।

পেলের কফিনের চারপাশে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহর। পথে যেতে যেতে শবযাত্রায় যুক্ত হয়েছে লাখো ভক্ত-সমর্থকরা। তারা ছুটছেন পেলের কফিনের পেছনে। তাদের কেউ কেউ পেলের জার্সি পরে এসেছেন। কেউ কেউ হাতে করে পেলের ছবি সম্বলিত পতাকা নিয়ে এসেছেন। কেউ নিয়ে এসেছেন ব্রাজিলের পাতাকা। তারা শেষবারের মতো বিদায় জানাচ্ছেন তাদের তিনবারের বিশ্বকাপ জয়ী তারকাকে।

শবযাত্রা যাবে ক্যানাল-৬ সড়ক দিয়ে। যেখানে পেলের শতবর্ষী মা থাকেন। সেখানেই শেষবারের মতো ছেলেকে দেখবেন এবং বিদায় জানাবেন তার শয্যাশায়ী মা সেলেস্তে আরানতেস।

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পেলের মরদেহ যাবে ১৪ তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকায়। আনুষ্ঠানিকতা শেষে সেখানেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102