বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

নতুন মন্ত্রিপরিষদ সচিব

সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

সদ্য নিয়োগপ্রাপ্ত দেশের ২৩ তম মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, চাকরি জীবনের শেষ প্রান্তে এসে অর্জন করা অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জ্বালানি বিভাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে মো. মাহবুব হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে তাকে ২৪তম মন্ত্রিপরিষদ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাহবুব হোসেন বলেন, আজ (মঙ্গলবার) সকালেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা আদেশ পেয়েছি, সেখানে আমাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য প্রশাসন ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে এসে যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা অর্জন করেছি তা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

নতুন মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আমি কাল দায়িত্ব নিয়ে চিন্তা করবো, কী চ্যালেঞ্জ সামনে ফেইস করবো। কারণ আমি এখন পর্যন্ত জ্বালানি মন্ত্রণালয়ের সচিব। সরকারের বৈশিষ্ট্য হলো আইন-বিধি নীতিমালা। সেটা যাতে ঠিকভাবে চলে। যে চ্যালেঞ্জ আসুক না কেন সেটা পরিপূর্ণ দক্ষতা দিয়ে মোকাবিলা করবো। আমার তরফ থেকে এটুকু আমি বলতে পারি।

মাহবুব হোসন বলেন, মন্ত্রিপরিষদ সচিব পদটি সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র পজিশন। আমার প্রথম কাজটি হবে সব মন্ত্রণালয়, সংস্থা ও দপ্তরের সঙ্গে সমন্বয় করা। এর মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি হবে এটি এবং সে কাজ করার ক্ষেত্রে আমি খুব আশাবাদী।

তিনি আরও বলেন, আমি সেজন্যই বলেছি সমন্বয় করাটা হবে আমার মূল দায়িত্ব। সবার সঙ্গে সব মন্ত্রণালয়, সংস্থার সঙ্গে সমন্বয় করা। আমাদের সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে যেসব আইন, বিধি, নীতিমালা আছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা। সেটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সে দিকে নজরদারি রাখবো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102