বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপ্রধান মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় কবির বিন আনোয়ারকে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102