বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

জাতীয় সমাজ সেবা দিবস পালিত

তেতুলিয়ায় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

সমগ্র দেশের ন্যায় তেতুলিয়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমাজ সেবা অফিস
র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

তেতুলিয়ায় সমাজ সেবা ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার (২ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার
সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিস সহকারী মো; সফিউল ইসলাম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাব্লু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুব আলী,  পিআইও জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসের টিআই মোঃ
ইসমাঈল হোসেন।এ সময় ইউনিয়ন মাঠকর্মী ও মোঃ শাহিদুল হোসেন, শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ গ্রহন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102