বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের

দুবাইয়ে মদ কেনার লাইসেন্সে লাগবে না ফি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত করা হয়েছে। এ ছাড়া মদ কেনার জন্য আগে লাইসেন্স করতে ফি লাগলেও তা মওকুফ করা হয়েছে।

সোমবার যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দুবাইয়ের অন্যতম দুই খুচরা অ্যালকোহল বিক্রেতা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে মদের ওপর থেকে কর প্রত্যাহার ও মদ কিনতে লাইসেন্স ফি না লাগার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই পদক্ষেপের ফলে এ অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ের প্রতি আরও বেশি আগ্রহী হবেন পর্যটকরা।

আর দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হয়েছে।

দুবাইয়ের শীর্ষ দুই অ্যালকোহল সরবরাহকারী প্রতিষ্ঠানের অন্যতম এমএমআই। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, ‘৩০ শতাংশ পৌর ও বিনা ফিতে লাইসেন্স পাওয়ায় আপনি আগের চেয়ে সহজে ও সুলভে আপনার পছন্দের পানীয় কিনতে পারবেন।’

আফ্রিকান+ইস্টার্ন নামের অপর শীর্ষ অ্যাহকোহল সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছেন, মদের ওপর কর প্রযোজ্য হবে না, তবে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) থাকছেই।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102