বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শীতার্ত মানুষের পাশে দাঁড়াল টেলিভিশন সাংবাদিক ফোরাম

মৌলভীবাজারে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল টেলিভিশন সাংবাদিক ফোরাম। সোমবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার মসজিদে আয়েশা প্রাঙ্গণে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩৬) সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক। মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও এখন টিভির প্রতিনিধি এম এ হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দিপ্ত টিভি প্রতিনিধি বকসী মিসবাহ-উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, ইত্তেফাক ও নিউনেশন প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, দৈনিক দিনকালের প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সংবাদ সংগ্রহের পাশাপাশি অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। খুব শিগগিরই আরও কয়েকটি স্থানে অসহায় শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102