সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

প্রকাশ হচ্ছে পরী অভিনীত

সারেং ছাড়া জাহাজ চলে

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

নতুন বছরের শুরুর লগ্ন থেকে আলোচনায় হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তবে শুরুটা ভালো কোন সংবাদ দিয়ে নয়, হয়েছে বিচ্ছেদের খবরে। আর যা নিয়ে এখনও তোলপাড় শোবিজ অঙ্গন।

তবে এর মধ্যেই সুখের খবর হলো- আগামীকাল মঙ্গলবার প্রকাশ হচ্ছে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার নতুন একটি গান। এর শিরোনাম হলো ‘সারেং ছাড়া জাহাজ চলে’। গানটি কথা লিখেছেন প্রয়াত গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

সিনেমার নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘এটি সম্ভবত লালন ভাইয়ের লেখা শেষ গান। যা থাকছে আমাদের সিনেমায়। গানটি আগামীকাল সন্ধ্যায় প্রকাশ হবে। আশা করি, এই গানটিও সবার ভালো লাগবে।

এর আগে, গত ২৬ ডিসেম্বর প্রকাশ হয় খ্যাতিমান লেখক ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো গীতিকবি হিসেবে আত্মপ্রকাশ হয় বরেণ্য এই লেখকের। গানটিতে কণ্ঠ দেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত। আর এর সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশুশিল্পী এবং সিয়াম-পরী জুটি।

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এতে জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও পরীমনি। অভিনয় আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102