রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ভিলা বেলমিরো

ফুটবলের রাজাকে শেষ বিদায় জানাতে প্রস্তুত

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

ভিলা বেলমিরো, যে মাঠে একসময় পেলে জাদুতে মুগ্ধ হতো হাজার হাজার দর্শক। ফুটবলের রাজা আবারও সেই মাঠে আসছেন। এবার তিনি আর কোনও জাদু দেখাবেন না। তাকে নিয়ে কোনও উল্লাসধ্বনিও করবে না দর্শকরা। তার নিথর দেহের দিকে তাকিয়ে কেঁদে বুক ভাসাবেন তারা, শোকের ছায়ায় ঢেকে থাকবে সান্তোসের হোম ভেন্যু।

ব্রাজিলিয়ান লিজেন্ডকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ভিলা বেলমিরো। সান্তোসের হয়ে এই মাঠে কাটিয়ে দিয়েছেন ক্যারিয়ারের প্রায় পুরোটা। ১৮ বছর যে ক্লাব আর মাঠে বিমুগ্ধ করতেন পেলে, সেখানে এবার ১৬ হাজার দর্শককে কাঁদাবে তার নিথর দেহ। দীর্ঘ এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুশয্যায় থেকে গত বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেছেন তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার। কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করতে হয়েছিল তাকে।

পেলেকে শেষ বিদায় জানাতে ২৪ ঘণ্টা ভিলা বেলমিরোর মাঝমাঠে রাখা হবে তার কফিন। স্টেডিয়ামের দরজাগুলো জনসাধারণের প্রবেশের জন্য খুলে দেওয়া হবে স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)। ১৬ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে যে উপচে ভরা ভিড় হবে তা বলাবাহুল্য।

স্ট্যান্ডে তিনটি বড় পতাকা টাঙানো হবে। একটিতে থাকবে পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সি ধরে থাকার ছবি। অন্যটিতে লেখা থাকবে, ‘চিরজীবী হও রাজা।’ তৃতীয় পতাকায় ‘পেলে ৮২ বছর’। এই শেষকৃত্যের আয়োজকরা জানায়, মঙ্গলবার ১০টা পর্যন্ত পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্টেডিয়ামে ঢুকতে পারবেন জনসাধারণ।

এরপর পেলের কফিন নিয়ে হবে শবযাত্রা। তার ১০০ বছর বয়সী মা সেলেস্তে আরান্তেসের বাড়ির সামনে দিয়ে নেওয়া হবে কফিন। বিশ্বখ্যাত ছেলের মৃত্যুর খবর এখনও জানেন না তিনি, বলেছেন পেলের বোন মারিয়া লুসিয়া দো নাসিমেন্তো, ‘তিনি জানেন না। তার জ্ঞান নেই।

পেলের কফিন নিয়ে শবযাত্রা শেষ হবে সান্তোসের একটি কবরস্থানে, সেখানেই বিশেষ সমাধিতে দাফন করা হবে ফুটবলের রাজাকে।

এরই মধ্যে ভিলা বেলমিরোতে পেলের ভক্তরা ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন। সাও পাওলোর সিলভিও নেভেস সোজা পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। তিনি এসেছিলেন স্টেডিয়ামে। বললেন, আমি নিশ্চিত এই শেষ কৃত্যে অসংখ্য মানুষ আসবে, শুধু বয়স্করা নয় যারা তার খেলা দেখেনি, তারাও আসবে।’

রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দফতরের সামনে বড় পোস্টারে পেলের ছবির নিচে লেখা, ‘অবিনশ্বর’। রোববার তার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে এক মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে। সাও পাওলো সামরিক পুলিশ জানায়, ডিজিটাল স্ক্রিনে পেলের এই অন্ত্যেষ্টিক্রিয়া দেখানো হবে। বিদেশ থেকে আগত ক্রীড়াবিদ, রাজনীতিক ও ভক্তদের নিরাপত্তায় কঙ্গোনহাস বিমাবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

শুধু ব্রাজিলের নয়, গোটা বিশ্বের মানুষই সম্ভবত ‘রাজার’ শেষ বিদায়ে অংশ নেবে, সেটা দূর থেকে হলেও।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102