রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব ও

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ানের আয়োজনে মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে সার্বিক সহযোগিতায় ৩১ ডিসেম্বর ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার লেডিস ক্লাব এর সভানেত্রী কবিতা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ও লেডিস ক্লাব মৌলভীবাজারের সদস্যগন সকলে।

অসহায় ৫০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে অব্যাহত ভাবে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102