শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

তেতুলিয়ায় বিনামূল্যে

পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

পহেলা জানুয়ারি বছরের প্রথম দিনে শিক্ষক ও শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সমগ্র দেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

তেতুলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব পালন করা হয়নি।এখন করোনা নিয়ন্ত্রণে আসায় রোববার (১ জানুয়ারী) নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ গ্রহন করে উপজেলা প্রশাসন ও (এনসিটিবি)।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্রের সভাপতিত্বে ২০২৩ শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো; শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

মাধ্যমিক পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উপজেলার তেতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে, এবং কাজী শাহাবদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।আর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বই উৎসব তেতুলিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102