শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

বই বিতরণ উৎসব পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাওয়ে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সদর উপজেলার বি-আখড়া সৈয়দপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। অপরদিকে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বই বিতরন উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে বি-আখড়া সৈয়দপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব মাওলানা মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, ইউআরসি ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় প্রমুখ। একই সাথে জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ইংরেজী নতুন বছরের প্রথম দিনেই বই বিতরন উৎসব পালিত হয়।

উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় এ বছর মাধ্যমিক ও প্রাথমিক মিলে মোট বইয়ের চাহিদা ছিল ৩৭ লাখ ৯০ হাজার ১৫৮ টি। এর মধ্যে এখন পর্যন্ত প্রাপ্তি ১৬ লাখ ২ হাজার ৯৮৪ টি। প্রাথমিক ও মাধ্যমিক মিলে এ পর্যন্ত ৯ লাখ ৩৭ হাজার ৫০৪ টি বই বিতরণ করা হয়েছে। এ বছর মাধ্যমিক পর্যায়ে ২৬ লাখ ৬৩ হাজার ৭২৫টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া যায় ১১ লাখ ৯৮ হাজার ৫৯৫টি বই। এর মধ্যে ৫ লাখ ৩৩ হাজার ১১৫ টি বই বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে ১১ লাখ ২৬ হাজার ৪৩৩টি বইয়ের চাহিদার বিপরীতে মোট ৪ লাখ ৪ হাজার ৩৮৯ টি বই প্রাপ্ত হয়ে শতভাগ বিতরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102