মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পঞ্চগড় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

ইট-ভাটার মালিককে অর্থদন্ড প্রদান

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যাগে যৌথ অভিযানে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত সনাতন পদ্ধতির তিনটি ইটভাটায় পরিবেশ দূষণমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার ( ৩১ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইটভাটা তিনটিতে এ অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান টীম সেখানে উপস্থিত হলে ভাটা তিনটির মালিকপক্ষ স্বেচ্ছায় আগুন নিভিয়ে দেয় এবং ইটভাটার কার্যক্রম আর পরিচালনা করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দাখিল করেন।

অভিযানে একটি ইটভাটার মালিককে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল কুমার । প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী । পরিবেশ দূষণমুক্ত রাখতে  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বালিয়াডাঙ্গী থানার একদল চৌকস পুলিশ ও আনসার এর একদল সদস্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102