মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

নতুন থানা উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ভুল্লী থানা উদ্বোধন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার।  বিকেলে ফিতা কেটে থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।

জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি, বরেন্য অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। শুরুতেই প্রধান অতিথিতে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরেণ্য অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির আহ্বায়ক মো: আশরাফুল হক চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মো: জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। পরে দেশের বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও, বালিয়া ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে অবশেষে ভুল্লী থানার যাত্রা শুরু হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102