শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফুটবলের রাজা পেলে আর নেই

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় ফুটবলের রাজা কালো মানিক পেলে আর নেই। বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলো শহরের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার এজেন্ট জো ফ্রাগা মৃত্যুর বিষয়টি ব্রাজিলের সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

বেশ কয়েকদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন পেলে। কোলন ক্যান্সারের চিকিৎসা চলছিল তার। এরইমধ্যে চলতি মাসে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কোলন ক্যানসারের জন্য নিয়মিত কোমো থেরাপি দেওয়া হচ্ছিল পেলেকে।খবর বাপসনিউজ।

পেলের পূর্ণ নাম এডসন আরন্তেস ডো নাসিমেন্টো। মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন পেলে। ১৬ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলেন তিনি। পরে ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপও জিতেন পেলে। তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় তিনি।১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেন তিনি। তবে বেশ কয়েকবছর ধরেই শরীর ভাল যাচ্ছে না পেলের। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয় তার। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কিংবদন্তি। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপের এক অনুষ্ঠানে হুইলচেয়ারে বসা অবস্থাতেই দেখা গিয়েছিল তাকে।২০ বছরের ক্যারিয়ারে পেলে কখনও ব্রাজিলের বাইরে কোনো ক্লাবে খেলননি। ব্রাজিল সরকার পেলেকে জাতীয় সম্পদ ঘোষণা করে বিদেশি ক্লাবে যাওয়ার নিষিদ্ধ করেছিল তার। ব্রাজিলের হয়ে ৯২টি আন্তর্জাতিক ম্যাচে ৭৭ গোল পেলের। সান্তোসের হয়ে নয় শতাধিক ম্যাচে এক হাজারের বেশি গোল তার।

বিশ্বজুড়ে পেলের জনপ্রিয়তা আকাশ ছোয়া। পেলের খ্যাতি এমন ছিল যে, তার কারণে ১৯৬৭ সালে নাইজেরিয়ার একটি গৃহযুদ্ধে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। ১৯৯৭ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।

সাম্প্রতিক বছরগুলোতে কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ভর্তি হন পেলে। সেখানে তার একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। রুটিন পরীক্ষায় তার টিউমার ধরা পরে। এরপর চলতি বছর ২০২২ সালের নভেম্বরের শেষের দিকে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102