রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

পরিবেশের মান উন্নয়ন ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের মান উন্নয়ন ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

বুধবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নভেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অর্জনে তৎপর হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

পরিবেশমন্ত্রী বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে মনোজগতকে নাড়া দেয় এ রকম ডিসপ্লে ও ব্যানার প্রদর্শন করতে হবে। যানবাহনে হাইড্রলিক হর্ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা বক্তব্য রাখেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102