সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :

সারপ্রাইজের অপেক্ষায় মিম

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্য রয়েছে বিশেষ সারপ্রাইজ। তবে তা এখনই নয়, সেটি তার কাছে ধরা দেবে আগামী বছর ৪ জানুয়ারি। কারণ এদিন মিম ও সনির প্রথম বিবাহবার্ষিকী। আর বিশেষ এই সারপ্রাইজ দেশে নয়, হবে দুবাইয়ে।

আর দিনকে স্মরণীয় করে রাখতে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় শহর দুবাইতে যাচ্ছেন এই দম্পতি। বৃহস্পতিবার ঢাকা থেকে দুবাই যাবেন তারা। এমনটাই জানিয়েছেন মিম।

তিনি বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমাদের এবারের সফর। প্রথম বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতেই দুবাই যাচ্ছি। সেখানে সনি আমাকে সারপ্রাইজ দিবে। তাছাড়া সেখানে আমরা নিউ ইয়ার উদযাপনও করব। সব ঠিক থাকলে ৮ জানুয়ারি ঢাকায় ফিরব। দেশের ফিরেই কাজ শুরু করব।

উল্লেখ্য, ছয় বছরের গোপন প্রেমকে পূর্ণতা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে চলতি বছর ৪ জানুয়ারি মালা বদল করেন তিনি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102