মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ আনন্দের দিন, স্বপ্নপূরণের দিন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ অতি আনন্দের দিন, রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণের দিন। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যে আরেকটি পালক যুক্ত হলো।

বুধবার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে এক সুধীসমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ করে দেখিয়েছে। মেট্রোরেল আর স্বপ্ন নয়, মেট্রোরেল এখন বাস্তব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

উত্তরায় আনুষ্ঠানিকতা শেষে আজ বেলা ১টা ৫৫ মিনিটে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের দিকে ছুটেছে।

প্রথম যাত্রার যাত্রী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। সাধারণ যাত্রীরা অবশ্য মেট্রোরেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102