মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

৩১ ডিসেম্বর থেকে

হোয়াটসঅ্যাপ অচল হবে ৪৯টি ফোনে, তালিকায় অ্যাপল-স্যামসাং

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

সফ্‌টওয়্যার এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যায় বিভিন্ন অ্যাপও। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় বিভিন্ন সফ্‌টঅয়্যার সংস্থা। ব্যতিক্রম নয় হোয়্যাটসঅ্যাপও। সেই ধারা বজায় রেখে নতুন বছরে বেশ কিছু মোবাইলে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল হোয়্যাটসঅ্যাপ ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

মেটা জানিয়েছে, হোয়্যাটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার সেই তালিকায় রয়েছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ের মতো সংস্থার একাধিক ফোন। ৩১ ডিসেম্বরের পর থেকে তালিকাভুক্ত ফোনগুলিতে আর কোনও আপডেট আসবে না। সুরক্ষা সংক্রান্ত কোনও বদলও আসবে না। ফলে অচল হয়ে যাবে হোয়্যাটসঅ্যাপ। রইল সেই তালিকা।

অ্যাপল: আইফোন ৫, আইফোন ৫সি স্যামসাং: গ্যালাক্সি এসিই ২, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি এস৩ মিনি, গ্যালাক্সি ট্রেন্ড II, গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি এক্সকভার ২।

হুয়াওয়ে: অ্যাসেন্ড ডি, অ্যাসেন্ড ডি১, অ্যাসেন্ড ডি২, অ্যাসেন্ড জি ৭৪০, অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড পি১।

এলজি: আইন, লুসিড ২, অপটিমাস ৪এক্স এইচডি, অপটিমাস এফ৩, অপটিমাস এফ৩কিউ, অপটিমাস এফ৫, অপটিমাস এফ৬, অপটিমাস এফ৭, অপটিমাস এল২ II, অপটিমাস এল৩ II, অপটিমাস এল৩ II ডুয়াল, অপটিমাস এল৪ II, অপটিমাস এল৪ II ডুয়াল, অপটিমাস এল৫, অপটিমাস এল৫ ডুয়াল, অপটিমাস এল৫ II,অপটিমাস এল৭, অপটিমাস এল৭ II, অপটিমাস এল৭ II ডুয়াল, অপটিমাস নাইট্রো এইচডি।

সনি: এক্সপেরিয়া আর্ক এস, এক্সপেরিয়া মিরো, এক্সপেরিয়া নিও এল।

এছাড়াও, উইকো সিঙ্ক ফাইভ, উইকো ডার্কনাইট জেডটি, মেমো জেডটিই ভি৯৫৬, আর্কোস ৫৩ প্লাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিই, গ্র্যান্ড এক্স কোয়াড ভি৯৮৭ জেডটিই, এইচটিসি ডিজায়ার ৫০০, কোয়াড এক্সএল, লেনোভো এ৮২০- তে হোয়্যাটসঅ্যাপ চলবেনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102