বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ভারত ডলারের বদলে রুপি ব্যবহার করতে চায়

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

ডলারের বদলে ভারত রুপি (নিজস্ব মুদ্রা) ব্যবহার করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভারত সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ফোরামে পারস্পরিক সহযোগিতা এবং শুল্ক বা অশুল্ক বাধা অপসারণের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, ভারত থেকে উচ্চ ফলনশীল রাবার ক্লোন আমদানি, ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসার বিষয়ে আলোচনা হয়েছে।

টিপু মুনশি বলেন, ভারত এসব বিষয়ে বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিনিময় মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে ভারতীয় রুপি ব্যবহারের বিষয়ে ভারত প্রস্তাব দিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102