

সিলেট জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন ২৬ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ১.৪২ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোঃ আকমল হোসেন শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় আসেন এবং সম্মেলনে যোগদান করেন। ঢাকায় অবস্থানকালে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ১ঃ৪২ মিনিটের সময় স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামশি গ্রামে। মরহুম আকমল হোসেনের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাহবুব হোসেন পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোঃ আকমল হোসেন সম্প্রতি অনুষ্ঠিতব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এবং গত ১ ডিসেম্বর শপথ গ্রহন করেছিলেন। শপথ গ্রহন করার ২৬ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।
বৃটেন থেকে ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন সহ অন্যান্য নেতৃবৃন্দ আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।