বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ছাতকে র‌্যাব-৯ র অভিযানে অস্ত্র-গাজাসহ গ্রেফতার ২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫২০ এই পর্যন্ত দেখেছেন

ছাতক প্রতিনিধিঃ ছাতকে র‌্যাব এর  অভিযানে রিভলবার ও গাজাসহ দু’জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে র‌্যাব-৯ এক অভিযানে জুনেদ আহমদ (২৬) নামে এক যুবককে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবারসহ আটক করা হয়। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ধারনবাজার এলাকার ইদ্রিছ আলীর ছেলে। তাকে সোমবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সোমবার ভোরে উপজেলার সুহিতপুর এলাকার একটি দোকানের সামনে থেকে জুনেদ আহমদকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই হুমায়ুন  কবীর বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে, র‌্যাবের অপর আরেকটি অভিযানে ৫ কেজি গাজাসহ কলি মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্গাপাশা গ্রামের মৃত হারুন রশীদের ছেলে। তাকে সোমবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। রোববার রাত সোয়া ১০টায় উপজেলার দেবেরগাঁও গ্রামের মাঝপাড়া পরাতন মসজিদের পাশে রাস্তায় পলিথিন ব্যাগে মুড়ানো ৫কেজি গাজাসহ কলি মিয়াকে আটক করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-৯ এর নায়েক সুবেদার আইয়ুব নবী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102