বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস

মানুষ সম্পদ ও ক্ষমতার লোভে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

সম্পদ ও ক্ষমতার জন্য মানুষের লোভের সমালোচনা করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বড়দিনের প্রাক্কালে শনিবার ভ্যাটিকান সিটিতে দেয়া বক্তব্যে তিনি এ সমালোচনা করেন। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের চলমান বিভিন্ন সংঘাত পরিস্থিতিকে ইঙ্গিত করেই পোপ এসব কথা বলেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পূর্ণার্থীদের উদ্দেশে বক্তৃতা দিচ্ছিলেন পোপ। ৮৬ বছর বয়সি এই ক্যাথলিক ধর্মগুরু গির্জায় প্রবেশ করেন হুইলচেয়ারে চড়ে। শনিবার সন্ধ্যার বেশিরভাগ সময় তিনি বেদীর কাছেই বসেছিলেন।

পোপ ফ্রান্সিস বলেন, কত শত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।

তিনি আরও বলেন, যেখানে পশুরা তাদের যে পরিমাণ খাদ্য দেয়া হয় তাতেই সন্তুষ্ট থাকে, সেখানে আমরা মানুষ সম্পদ এবং ক্ষমতার লোভে আমাদের প্রতিবেশী এমনকি মা-বোনকেও ছাড় দেই না।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে পুরাদমে সামরিক অভিযান শুরু করল, তখন সরাসরি রাশিয়ার নিন্দা না করায় পোপের সমালোচনা করেছিলেন ইউক্রেনের অনেকে। তাদের অভিযোগ ছিল, সরাসরি রাশিয়াকে দোষী না করে তিনি যুদ্ধ নিয়ে গা বাঁচানো মন্তব্য করেছেন। তবে পরে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছিলেন তিনি।

রোববার বড় দিনের আনুষ্ঠানিকতায় বরাবরের মতই সেন্ট পিটারস ব্যাসিলিকার বারান্দা থেকে পোপ ফ্রান্সিস চত্বরে সমবেত ক্যাথলিকদের আশীর্বাদ করবেন, উরবি এট অরবি (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ দেবেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102