বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

ওটিপি ছাড়া চলবে না হোয়াটঅ্যাপ!

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

ওয়াবেটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের ফোনে লেটেস্ট সাম্প্রতিকতম আপডেটে এই ফিচার পৌঁছেছে। এর ফলে কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করলে তা দ্রুত জানতে পারবেন। সম্প্রতি ভারতসহ গোটা বিশ্বেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার সংখ্যা বাড়ছে। নতুন এই সুরক্ষা ফিচার হাজির হলে ওটিপি ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা সম্ভব হবে না। ফলে কমবে সাইবার প্রতারণার সংখ্যা।

বর্তমানে কিউআর কোড স্ক্যান করলেই যে কোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগইন করা যায়। এই ফিচার ব্যবহার করে একাধিক ফোন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইনের সময় যে অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ লগ ইন রয়েছে সেই ডিভাইসে ৬ ডিজিটের ওটিপি পৌঁছাবে। আপাতত শুধুমাত্র বিটা টেস্টাররাই এই ফিচার ব্যবহার করতে পারছেন।

যেকোনো ফিচার পরীক্ষামূলকভাবে প্রথমে বিটা টেস্টারদের কাছে পাঠানো হয়। পরীক্ষা সফল হলে তবেই সেই ফিচার সব ব্যবহারকারীর কাছে পৌঁছায়। যেকোনো ব্যবহারকারী বিটা টেস্টার হওয়ার জন্য আবেদন করতে পারেন।

এছাড়াও সাম্প্রতিক অতীতে একের পর এক নয়া ফিচার নিয়ে হাজির হয়েছিল বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সংস্থাটি। চলতি সপ্তাহেই এই মেসেজিং অ্যাপে এসেছিল অ্যাকসিডেনটাল ডিলিট ফিচার। এই ফিচার ব্যবহার করে কোনো মেসেজ ভুল করে ডিলিট করলে তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ডিলিট করার পরে তা ফিরিয়ে আনার জন্য ৫ সেকেন্ড সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে আনডো বাটনে ক্লিক করলেই সেই মেসেজ আবার ফিরে আসবে।

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে অ্যাভাটার। এই ফিচার ব্যবহার করে নিজের অবতার তৈরি করে তা চ্যাটের মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও চাইলে সেট করা যাবে ডিপি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102