রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

জাতি গঠনে বাংলাদেশ টেলিভিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিগত ৫৮ বছর ধরে জাতি গঠনে বাংলাদেশ টেলিভিশন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গণমাধ্যম মানুষের মনন তৈরি করে, সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। কেবল বস্তুগত উন্নয়নই সব নয়, আত্মিক উন্নয়নও প্রয়োজন। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন।

রোববার (২৫ ডিসেম্বর) রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘৫৯ বছরে বাংলাদেশ টেলিভিশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৬৪ সালে বিটিভি যখন যাত্রা শুরু করে, সেটি ছিলো বাংলা ভাষার প্রথম টেলিভিশন। তখনো পর্যন্ত ভারতে কোনো টেলিভিশন ছিল না। গত ৫৮ বছর ধরে বিটিভি বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি বহন করে চলছে। নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে বিটিভির অনুষ্ঠানগুলো ভূমিকা রেখেছে। নতুন কুঁড়ির মতো অনুষ্ঠান থেকে বাংলাদেশে বহু শিল্পী তৈরি হয়েছে। বিটিভির আরেকটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ছিল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতো।

হাছান মাহমুদ বলেন, মাঝে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধের কারণ জিজ্ঞেস করতে জানা যায়, তাতে নাকি সরকারের সমালোচনা হতো। আমি বললাম, সরকার থাকলে সমালোচনা থাকবেই। ইতিহাসের কোনো সরকার সমালোচনার ঊর্ধ্বে নয়। তারপর আমি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান চালুর নির্দেশ দিলাম।

তিনি বলেন, ভিনদেশি সংস্কৃতির প্রভাব এখন অতিমাত্রায় দেখা যাচ্ছে। বিটিভি যেন আকাশ সংস্কৃতি মুক্ত থাকে, আমি সে আহ্বান জানাবো। কারণ বিটিভি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাদের উচিত দেশীয় সংস্কৃতি লালন করা।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102