বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন

প্রথম টিকিট কাটবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর সাধারণ যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু হবে। তবে, উদ্বোধনের দিন প্রথম টিকিট কেটে যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেলে উন্মুক্ত হবে ২৯ ডিসেম্বর থেকে।

রবিবার (২৫ ডিসেম্বর) সরকারি মালিকানাধীন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, ‘২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথম টিকিট কাটবেন প্রধানমন্ত্রী এবং মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাবেন। তবে, প্রধামন্ত্রীর সঙ্গে মন্ত্রী, সচিব, জাইকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা ভ্রমণ করবেন।

জানা গেছে- প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, জাপান সরকারের উন্নয়ন সংস্থার (জাইকা) কর্মকর্তারা মেট্রোরেলে চড়বেন।

এছাড়া মেট্রোরেল নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আগামী ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে দেশের প্রথম মেট্রোরেল। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু হবে। আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এবং ২০২৫ সালের মধ্যে চালু হবে মতিঝিল থেকে কমলাপুর সম্পূর্ণ মেট্রোরেল প্রকল্প। উদ্বোধন ঘোষণার পর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102