বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সাংবাদিকদের শেখ হাসিনা

জনগণের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি

হৃদয় মজুমদার
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি। জনগণ সঙ্গে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।

শেখ হাসিনা বলেন, আমাদের আর কোনো শক্তি নেই, একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।

টানা ১০ বার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় রোববার (২৫ ডিসেম্বর) সকালে শুভেচ্ছা জানাতে গণভবনে যান তৃণমূল নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এ দেশের মানুষের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।

সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকদের পকেট থেকে বের হওয়া দল, যারা ভাসমান।

সরকারপ্রধান বলেন, কেউ একটু স্বাধীনচেতা হলে আমাদের স্বাধীনতাবিরোধী দলগুলো পছন্দ করে না।

এসময় সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102