

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব,অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে গনস্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগীতায় তেতুলিয়া রনচন্ডি অনন্য সাহিত্য পর্ষদের উদ্যোগে তেঁতুলিয়া ইউনিয়নের পানিহাকা গ্রামে মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মোঃ আলমাছ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক, ইউপি সদস্য মো; মুনছুর রহমান, মো; আব্দুল্লাহ আল ফারুক, আসাদুজ্জামান আসাদ, মো; এরশাদ হক প্রমূখ। এ সময় ১৫০ জনের মধ্যে কম্বল প্রদান বিতরণ করা হয়।
নিউজ /এমএসএম