বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত-২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৯১ এই পর্যন্ত দেখেছেন

নেত্রকোণা সংবাদদাতা : জমি নিয়ে বিরোধের জেরে জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাদবেরিকান্দা গ্রামের ০৪ জনকে ধারালো অস্ত্রদিয়ে আহত করেছে প্রভাবশালীরা। এলাকাবাসী সূত্রে জানাযায় আব্দুল মালেক, আব্দুল খালেক, পিতা- হাছেন আলী, হাছেন আলী, পিতা মৃত- আবাল হোসেন, মঞ্জুরুল হক, পিতা মো: তালেব মিয়া, মোছাম্মদ জায়েদা আক্তার, স্বামী মো: আব্দুল সালাম, মোছাম্মদ শিরিন আক্তার, স্বামী আব্দুল খালেক, মাস্টারের মাসহ ১০/১২ জন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস সালাম ও সুরমা আক্তারকে মারাত্মকভাবে জখম করেছে।

আহত ২জন নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নেত্রকোণা মডেল থানার মামলা নং- ৫২। অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোণা মডেল থানা পুলিশ মো: আব্দুল মালেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

এব্যাপারে নেত্রকোণা মডেল থানার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। অভিযোগের পর একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102