বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

পুলিশের মহাপরিদর্শক

বড়দিন উপলক্ষে হামলার হুমকি নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আবদুল্লাহ আল-মামুন বলেন, আজ থেকে বড়দিনের উৎসব শুরু হয়েছে। সারা দেশে সাদা পোশাকে ও ইউনিফর্মে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। আপনারা জানেন হলি আর্টিজান ঘটনার পরে দেশে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা নেই।

দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এ উৎসব উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়োজিত রয়েছেন। সারা দেশে বড়দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে তারা উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102