শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৫০৪ এই পর্যন্ত দেখেছেন

কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা জানতে কিটের মাধ্যমে পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। আজ রোববার বেলা একটার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অ্যান্টিবডি পরীক্ষার জন্য অনেকের দাবি ছিল। আজ থেকে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।

 
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশ পেয়েছে। আগামীকাল সোমবার আরও ৫০ লাখ টিকা আসবে বলে আশা করা যাচ্ছে। টিকা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।

প্রসঙ্গত, করোনা অ্যান্টিবডি হচ্ছে ছোট ইমিউনোগ্লোব্যুলিন (immunoglobulin বা ig) প্রোটিন, যা যেকোনো ইনফেকশন প্রতিরোধে শরীরে তৈরি হয়। করোনা ঢুকলে শরীর এই অ্যান্টিবডি তৈরি করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে। দুই ধরনের অ্যান্টিবডি হয়, যেমন igG ও igM। igM অ্যান্টিবডি তৈরি হয় কিছুদিনের মধ্যেই। আর igG তৈরি হয় সাধারণত অনেক পরে, যার উপস্থিতির অর্থ হচ্ছে এই রোগের প্রতিরক্ষা তৈরি হয়েছে শরীরে। শুধু igM থাকলে বা দুটিই থাকলে মনে করা হয় যে সংশ্লিষ্ট রোগটির সংক্রমণের আশঙ্কা রয়েছে। আর শুধু igG থাকলে ধরে নেওয়া হয়, ইনফেকশন চলে গেছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102