

ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির পৃথক পৃথক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীরা গণমিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ প্রাঙ্গনে পৌছে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এর আগে জামায়াতের আমীরের মুক্তি ও কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল করে জামায়াতে ইসলাম।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ অন্যান্যরা।
গণমিছিলে নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গণমিছিল চলাকালে শহরের প্রতিটি মোড়ে পুলিশের সর্তক পাহারা ছিলো লক্ষণীয়।
অপরদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান নেতৃত্বে আরেকটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মুশাররফ হোসেন বাদশা, সহ-সভাপতি আব্দুর রশিদ, বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিছুজ্জামান বায়েছ, যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, নিশাত আহমদ সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর থানা বিএনপি, জেলা সেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা কৃষক দল, জেলা তাঁতীদল, জেলা জিসাস সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম