মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে

পুলিশ- বিএনপি সংঘর্ষে নিহত ১

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন(৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, বি এন পির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ করে বি এন পির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। আত্নরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয় পক্ষে পুলিশসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে, তাদের নেতাকর্মীদের মারধরও করেছে। বিএনপি নেতারা জানান, পুলিশের টিয়ারশেল ও লাঠির আঘাতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির নেতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আরেফিন গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস. এম. সিরাজুল হুদা পিপিএম জানান, বিএনপির কর্মসুচী চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইট,পাথর নিক্ষেপ করে এতে টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। বি এন পি নেতার মৃত্যু হার্ট এটাকের কারনে  হয়েছে।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102