বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

কাদেরের ‘হ্যাটট্রিক’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়।

সভাপতির পর সাধারণ সম্পাদকই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর আগে টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক পদে ছিলেন ওবায়দুল কাদের।

এবারও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে সম্মেলনের আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবেশেষে সেই গুঞ্জনই সত্য হলো।

এবারের সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন।

এছাড়া দলের একটা অংশ চাচ্ছিলেন ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকুক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102