

ঘরে ঢুকতে গিয়ে গত বৃহস্পতিবার দরজার আঘাতে আঙুলে ব্যথা পান হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এরপরই তিনি ছুটে যান হাসপাতালে। জানতে পারেন, দরজায় আঘাতে ডান আঙুলের ভেতরের হাড়ে চিড় ধরেছে তার। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিলে রাতেই বাসায় ফেরেন এই চিত্রনায়িকা।
তবে মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে তাকে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না। এজন্য বাঁ হাত দিয়ে খাওয়া-দাওয়া করতে হচ্ছে তার। আর খুব সাবধানে চলতে হবে তাকে।
এদিকে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে। আহত হওয়ার কারণে সিনেমার প্রচারে কিছুটা হলেও বিঘ্ন ঘটতে পারে বলে তার ধারণা।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। আরও অভিনয় করেছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার।
এ ছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বরেণ্য লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
নিউজ /এমএসএম