শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কেন খাবেন ‘সুপারফুড’ কাঁঠাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫১৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: কাঁঠালের ইংরেজি ‘জ্যাকফ্রুট’ নাম এসেছে পর্তুগিজ শব্দ ‘জাকা’ থেকে ৷ কারণ পনেরো শতকে পর্তুগিজরা যখন ভারতের মালাবার উপকূলে এসেছিলেন, তখন স্থানীয় প্রতিশব্দ ‘চাক্কা পজহম’ থেকেই এই ফলকে চিনেছিলেন তারা৷‘চাক্কা’ থেকেই জ্যাক ফ্রুট ৷আমাদের জাতীয় ফল কাঁঠাল অনেকেই পছন্দের তালিকায় নেই। তবে খাদ্যগুণ ও পুষ্টিমূল্যে ভরপুর কাঁঠালকে পুষ্টিবিদরা কিন্তু ‘সুপারফুড’ বলেন। ৷ জেনে নিন কেন কাঁঠালকে বলা হচ্ছে ‘সুপারফুড’। কাঁঠাল আছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিড্যান্ট যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷শর্করায় পরিপূর্ণ এই ফলের ১০০ গ্রাম পরিমাণে থাকে প্রায় ৯৪ ক্যালরি! তাই কাঁঠাল খাওয়ার পর দুর্বলতা কেটে যায় ৷ তবে ডায়াবেটিস রোগীদের এই ফল না খাওয়াই ভালো।কাঁঠালে আছে প্রচুর পরিমানে পটাশিয়াম৷ পটাশিয়াম হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। এতে বিঘ্নিত হয় না রক্ত সংবহন পদ্ধতিও।অল্প পরিমাণে কাঁঠাল পরিপাক ক্রিয়ার জন্য উপকারী। কারণ কাঁঠালে রয়েছে প্রচুর ফাইবার যা পরিপাকে সাহায্য করে ৷কাঁঠালে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট শরীরকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে ৷ এতে ক্যান্সারের মতো রোগের আশঙ্কা কম হয় ৷কাঁঠালে আছে ভিটামিন এ যা চোখের জন্য উপকারী। ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে। ছানি এবং রেটিনার মতো বিভিন্ন চোখের রোগও প্রতিহত করে এই ফল৷শরীরে অকালবার্ধক্য বা বয়সের ছাপকেও ঠেকিয়ে রাখে কাঁঠাল ৷ক্যালসিয়ামসমৃদ্ধ কাঁঠাল হাড় মজবুত রাখতে সাহায্য করে ৷ দূরে রাখে হাড়ের জটিল রোগের আশঙ্কা ৷থাইরয়েড এবং দূষণ থেকে হওয়া হাঁপানি রোধ করতেও কাঁঠাল কার্যকরী ৷ ফলের পাশাপাশি কাঁঠালের বিচিও ভীষণ পুষ্টিকর৷ তাই খাদ্য তালিকায় এই মৌসুমী ফল অবশ্যই রাখবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102